শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন

খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনে প্রধান ফটকে সড়কের ওপর কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– ফজলে রাব্বী রাজন ও হাসিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দিয়ে বের হয়ে রাজন ও হাসিব সড়কের পাশে থাকা মোটরসাইকেলের দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে দুর্বৃত্তরা হাসিবের ঘাড়ে ছুড়ি দিয়ে কোপ দেয় এবং গুলি করে। এতে হাসিব মাটিতে লুটিয়ে পড়েন। তখন রাজন দৌড় দিলে তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয়। তিনিও লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। রাজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আদালতে হাজিরা শেষে নেমে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে হাসিব ও রাজন নিহত হয়েছেন। হাসিবের লাশ তার বাড়ি নেওয়া হয়েছিল। সেখান থেকে মর্গে আনা হয়েছে। আর রাজনের লাশ মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, ছুরি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) শিহাব করীম বলেন, ‘আদালতের সামনে দুই জনকে গুলি করা হয়েছে। তাদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থলে চাপাতি ও দুটি মোটরসাইকেল পড়েছিল। ওই দুজনকে গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরের বিস্তারিত জানানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By