সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের পর বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে: এবিবি চেয়ারম্যান

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনের পর দেশে বিনিয়োগ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ তিনি এসব মন্তব্য করেন।

মাসরুর আরেফিন বলেন, ‘বর্তমানে ক্রেডিট গ্রোথ কিছুটা ধীর। ব্যবসায়ীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন—এটা স্বাভাবিক, কারণ তারা জানতে চান দেশ কোন দিকে যাচ্ছে। আগের তুলনায় মূল্যস্ফীতি বেশ কমেছে। ১২ শতাংশ থেকে এখন নেমে এসেছে ৮.১৭ শতাংশে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য এটি ৫ শতাংশে নামিয়ে আনা।’

ডলার বাজারে শৃঙ্খলা ফিরছে
ডলার বাজারে স্থিতিশীলতা নিয়ে তিনি বলেন, ‘এখন ডলার মার্কেটে কোনও ধরনের হস্তক্ষেপ নেই। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বছরে রফতানি আয় হয় ৫০ বিলিয়ন ডলার, রেমিট্যান্স আসে ৩০ বিলিয়ন ডলার। অন্যদিকে আমদানি ব্যয় মাসে গড়ে ৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বার্ষিক আয়-ব্যয়ের ভারসাম্য এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। এতে বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে।’

কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি কমছে
ব্যাংকিং খাতের আন্তঃলেনদেন ও বহিঃখাতের ভারসাম্য প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন ইন্টার-ব্যাংক মার্কেটে ৫০ মিলিয়ন ডলারের মতো লেনদেন হয়। একসময় যেখানে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি ছিল ১৯ বিলিয়ন ডলার, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪০০ মিলিয়ন ডলারে। অন্যদিকে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেড় বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রয়েছে। তার মতে, এই সূচকগুলো আগামী দিনে আরও ভালো অবস্থায় পৌঁছাবে।

রিজার্ভ মানি কমছে, কিন্তু স্থিতিশীলতা বাড়ছে
রিজার্ভ মানি ও ট্রেজারি বিল–বন্ড প্রসঙ্গে তিনি বলেন, “রিজার্ভ মানি এখন প্রায় ৩ লাখ কোটি টাকায় নেমে এসেছে। আগের সরকার ট্রেজারি বিল–বন্ড নিজেরাই কিনতো। এখন আর সে ধরনের ‘ডিভোল্ড’ করা হচ্ছে না। ফলে রিজার্ভ মানি স্বাভাবিক গতিতে আসছে।” তিনি আরও জানান, আমানতের প্রবৃদ্ধি কিছুটা কম হলেও প্রায় ১০ শতাংশ রয়েছে।

টপ টিয়ার ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি ইতিবাচক
এবিবি চেয়ারম্যান জানান, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকলেও টপ টিয়ার ব্যাংকগুলোতে ঋণ প্রবৃদ্ধি আশানুরূপ ইতিবাচক। বিশেষ করে সিটি ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি ভালো অবস্থায় রয়েছে। নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা এবং ম্যাক্রোইকোনমিক সূচকের উন্নতির ফলে দেশে বিনিয়োগ কার্যক্রম নতুন গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By