শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

১৩ পদের ১০টিতে বিজয়ী বিএনপিপন্থিরা, তিনটিতে জামায়াত

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩ পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিজয়ী হয়েছেন। পাশাপাশি জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিন পদে জয়লাভ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির বর্তমান সভাপতি ও রিটার্নিং অফিসার আতাউর রহমান খান মুক্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর-রফিকুল এবং জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল ১৩ পদের সবকটিতে প্রার্থী দেয়। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ময়না। তবে গত বছর নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ায় এবারও প্রার্থী কিংবা প্যানেল দেয়নি আওয়ামী আইনজীবী পরিষদ।

সমিতির গওহর আলী ভবনে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৭৯ জন ভোটারের মধ্যে ৭৮৪ জন বিএনপি-জামায়াতের দুটি প্যানেলের ২৭ জন ও একজন স্বতন্ত্র সভাপতিকে ভোট দেন। গণনা শেষে রাত ১১টার দিকে রিটার্নিং অফিসার আতাউর রহমান খান মুক্তা ফল ঘোষণা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিজয়ী হয়েছে এবং জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিন পদে জয়লাভ করেছেন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পরিষদের শেখ রেজাউর রহমান ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ উদ্দিন ১৯৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র সভাপতি আহসান হাবিব সরকার ময়না পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রফিকুল ইসলাম (১) দ্বিতীয়বারের মতো ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সিরাজুল হক ২৮৩ ভোট পেয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে সাফি আহমেদ মিঠু ও আতিকুল মাহবুব সালাম, যুগ্ম সম্পাদক পদে এনামুল হক পান্না এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার। কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে এই প্যানেলের চারটিতে নির্বাচিতরা হলেন- ছালমা খাতুন, জেসমিন আকতার শিখা, আবদুল্লাহেল কাফী (২) ও আল আমিন রাসেল।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলের নির্বাচিত তিন জন হলেন- যুগ্ম সম্পাদক আবু বকর ছিদ্দিক (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান শাফি এবং কার্যকরী সদস্য পদে বাবুল রহমান। 

বার সমিতির বর্তমান সভাপতি ও রিটার্নিং অফিসার আতাউর রহমান খান মুক্তা জানান, বার সমিতির ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নির্বাচনে অংশ নেয়নি।

নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি আবদুল বাছেদ ও সাধারণ সম্পাদক আবদুল মতিন মন্ডল।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাবেক পিপি আবদুল মতিন বলেন, ‘আমাদেরকে ফ্যাসিস্টের দোসর বলে গত বছরের নির্বাচনে অংশ নিতে ও ভোট দিতে দেওয়া হয়নি। তাই এবারও আমাদের কেউ নির্বাচনে অংশ নেননি। কেউ ভোট দিতে গিয়েছিলেন কিনা তাও জানা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By