শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
আজকের নামাজের সময়সূচি (২৬ সেপ্টেম্বর ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

‘আসন্ন নির্বাচনে বিএনপি ৮০টির বেশি আসন পাবে না’

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক ডা. আব্দুল্লাহ আল সানী বলেছেন, ‘বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল হলেও নেত্রী অনুপস্থিত থাকায় তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি ৮০টির বেশি আসন পাবে না এবং এনসিপি রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়ে সংসদে যাবে।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বগুড়ায় জাতীয় যুবশক্তি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। শহরের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক মহিদ উল নবী মিশু।

ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, ‘সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা বিচার, সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বদলে কোন আসন থেকে নির্বাচন করবেন, তা নিয়েই বেশি ব্যস্ত। বিপ্লবের পর সমন্বয়ক, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পরিচয়ে অনেকে দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, এটি দুঃখজনক হলেও সত্য।’

তিনি বলেন, ‘১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও বিএনপি ও জামায়াত ব্যর্থ হয়েছে। শেখ হাসিনাকে অপসারণের আন্দোলনে এক দফা দাবির ঘোষক ছিলেন নাহিদ ইসলাম। তার আহ্বানে ছাত্র, শ্রমিকসহ সকল শ্রেণি–পেশার মানুষ সাড়া দিয়েছিল। দেশের ফ্যাসিবাদ এখন পরাজিত হয়েছে এবং বাংলাদেশ রাক্ষসমুক্ত হয়েছে।’

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কক্সবাজারে ‘ইয়াবা বদি’ নেই বলে শোনা যায়। যদি বদি না থাকে, তবে ইয়াবা পাচার করছে কারা, এ প্রশ্ন তোলেন তিনি। 

তিনি বলেন, ‘কক্সবাজারের এসপির বদলি হতে নাকি পাঁচ কোটি টাকা লাগে।’ কক্সবাজার ও দিনাজপুরের ডিসি, এসপিকে তিনি সতর্ক করে বলেন, ‘দেশে মাদক পাওয়া গেলে তাদের চাকরি থাকবে না। মাদক নির্মূলের দায়িত্ব পেলেও অনেকেই নাকি কথিত নিয়ন্ত্রণ করেন, ১০০ বোতল ফেনসিডিল এলে ২০ বোতল জব্দ দেখানো হয়, আর বাকি ৮০ বোতলের টাকা ভাগ হয়ে যায়।’

বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী, জেলা সমন্বয়ক সৈয়দ সোহেল আহমেদ লিটন, জেলা যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক প্রামাণিক, যুগ্ম মুখ্য সংগঠক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারোয়ার হোসেন রনি, সংগঠক সাকিব মল্লিক পৃথিবী, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সৈকত আলী, উপজেলা সমন্বয়ক নাইমুল ইসলাম, উজ্জ্বল হোসেন, আল আমিন, রাকিবুল হাসান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়ার ১২ উপজেলার যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সম্ভাব্য নেতা নির্বাচনের লক্ষ্যে অভ্যন্তরীণ বৈঠকও অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By