শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

চাঁদপুরের বাজারে আগুনে পুড়লো ৫ দোকান

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে দুটি কাপড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শুক্রবার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিটন সাহা বলেন, ‘আমার দোকানে ১৫ থেকে ২০ লাখ টাকার কাপড় ছিল। আগুন আমার সব শেষ করে দিলো।’

আরেক কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা জানান, তার দোকানেও ১০-১২ লাখ টাকার মালামাল ছিল।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মাকে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By