শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ফায়ার সা‌র্ভি‌সের গা‌ড়িচাল‌কের ঝুলন্ত লাশ, পুলিশ বলছে ‘অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত ছিলেন’

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক জাহিদ আহমেদের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপ‌জেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তার ভাড়া বাসা থে‌কে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত জা‌হিদ ‘অনলাইন জুয়ায় আসক্ত’ ছি‌লেন ব‌লে প্রাথ‌মিক ত‌থ্যের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। তি‌নি ঋণগ্রস্থ হ‌য়ে প‌ড়ে‌ছি‌লেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রেজাউল করিম রেজা এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। প্রায় সা‌ড়ে সাত বছর ধ‌রে ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সে গা‌ড়িচালক প‌দে কর্মরত। দুই বছর ধ‌রে স্ত্রী-সন্তান নিয়ে নাগেশ্বরীতে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অ‌ফিস থে‌কে বাসায় ফি‌রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক শামসুল হক জানান, সকালে জা‌হি‌দের স্ত্রী ছয় বছরের মে‌য়ে‌কে নিয়ে স্কুলে যান। সেসময় জাহিদও ডিউটি‌তে যান। দুপুরে স্ত্রী সন্তানকে নিয়ে স্কুল থে‌কে ফিরে দেখেন কক্ষের দরজার সামনে বারান্দার চালের কাঠের সঙ্গে রশিতে ফাঁস লা‌গি‌য়ে ঝু‌লন্ত অবস্থায় আ‌ছেন জাহিদ। 

জা‌হি‌দের স্ত্রীর বরা‌তে পু‌লিশ জানায়, ‘অনলাইন জুয়ায় আস‌ক্তির’ কার‌ণে জা‌হিদ ঋণগ্রস্ত হ‌য়ে‌ পড়েন। প্রায় ১০-১২ লাখ টাকা ঋণ হ‌য়ে‌ছিল। হতাশায় ভুগ‌ছি‌লেন। হয়তো হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন।

ও‌সি রেজাউল করিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথ‌মিকভা‌বে আত্মহত্যা ব‌লে ম‌নে হ‌চ্ছে। অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হেয়েছে।’

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপ-সহকারী প‌রিচালক (অ.দা) এনামুল হক ব‌লেন, ‘গা‌ড়িচালক জা‌হিদ ঋণগ্রস্ত ছি‌লেন ব‌লে জান‌তে পে‌রে‌ছি। অনলাইন জুয়ায় আস‌ক্তির বিষয়‌টি আমার জানা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By