শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

বিয়েতে গান বাজানোয় সালিশ ডাকলেন বিএনপি নেতারা, কনের বাবা-মা-ভাইকে বেত্রাঘাত-জরিমানা

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সালিশ ডেকে কনের বাবা-মা-ভাইকে বেত্রাঘাত ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। স্থানীয় যুবদলের এক নেতা এ সালিশ ডাকেন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এতে অংশ নেন।

গত ২০ অক্টোবর উপজেলার বুড়িরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে জরিমানার টাকা পরিশোধ না করায় কনের ভগ্নিপতির অটোরিকশা আটক করা হয়। অটোরিকশাটি আটকে রাখার সূত্রে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। যদিও স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মধ্যস্থতায় অটোরিকশা আবার ফেরত দেওয়া হয়।

কনের পরিবারের অভিযোগ, ২০ অক্টোবর ওই বিয়ের অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানের আগের রাতে সাউন্ড বক্সে গান বাজায় তারা। ওই দিন রাতেই স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন কেন গান বাজানো হয়েছে, সে কৈফিয়ত চান। এ নিয়ে কনের ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরদিন রাতে কনের বাড়িতেই সালিশ বসে। সালিশে গান বাজানোর কারণে কনের মা-বাবা ও ভাইকে ১০ ঘা বেত্রাঘাত করা হয়।

জানতে চাইলে কনের ভাই জানান, তারা রাত ১০টা পর্যন্ত গান বাজিয়েছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির পরের দিন রাত ৯টার দিকে আফছার তার দলীয় লোকজন নিয়ে এসে তাদের বিরুদ্ধে সালিশ বৈঠক বসান। সে বৈঠকে তাদের বিরুদ্ধে সাউন্ড বক্সে গান বাজানোর পাশাপাশি ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। টাকা ছিনতাইয়ের অভিযোগ সত্য নয়। এ অভিযোগে তাদের প্রকাশ্যে ১০ ঘা বেত্রাঘাত করা হয়।

তবে কনের ভাইয়ের এসব অভিযোগ অস্বীকার করেন যুবদল নেতা আফছার উদ্দিন। তিনি জানান, জেলা শহরের সোনাপুর থেকে জেলেদের মাছ বিক্রির টাকা নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখন বাড়ির সামনে কনের ভাইকে দাঁড়ানো দেখে সাউন্ড বক্সে গান বাজানোর বিষয়ে জানতে চেয়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে কনের পরিবারের লোকজন তার ওপর হামলা করেন। এ সময় তার ৫০ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি দলীয় লোকজন জানার পর রাতে সালিশ হয়। তবে সেখানে বেত্রাঘাতের সিদ্ধান্ত হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় পল্লিচিকিৎসক উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. তছলিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন মাঝি এ সালিশ পরিচালনা করেন। মো. তছলিম উদ্দিনই বেত্রাঘাত করেছেন বলে কনের পরিবারের অভিযোগ। এ বিষয়ে জানতে তছলিম উদ্দিনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। পরে আলা উদ্দিন মাঝি সালিশে জরিমানার বিষয়টি স্বীকার করেন। তবে বেত্রাঘাত করা হয়নি বলে জানান।

আলা উদ্দিন বলেন, বিয়েবাড়িতে গান বাজানোর ঘটনায় স্থানীয় এক রিকশাচালক প্রতিবাদ করেছিলেন। পরে কনের বাড়ির লোকজন ওই রিকশাচালক ও আফছারের ওপর হামলা করেন। এ নিয়ে সালিশ হয়। এতে বিয়েবাড়ির লোকজনের কারণে আফছারের ৫০ হাজার টাকা হারানোর কারণে ওই টাকা জরিমানা করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‌‘বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By