শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ড্রামট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় মোটরসাইকেলকে চাপা দেওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালুবাহী ড্রামট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতদিয়ার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত মোটরসাইকেল চালকের নাম আলমাস শেখ (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আলমাস নামের ওই ব্যক্তি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে আলমাস গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে  বিক্ষুব্ধ জনতা ওই ড্রামট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By