রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের মানদণ্ড আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এমডি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যাংকিং পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বুধবার (২৬ নভেম্বর) দেশের সব ব্যাংকে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়— উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি/এডিএমডি) পদে এককভাবে বা মিলিয়ে সর্বনিম্ন ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। আগে এই মেয়াদ ছিল ২ বছর।

গত ৫ আগস্টের পর এমডি পদে নিয়োগের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত চালু করা হয়েছিল। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ন্যূনতম অভিজ্ঞতার সীমা ছিল ১৫ বছর। নতুন নীতিমালায় সেটিকে আরও কঠোর করে ২৫ বছরে উন্নীত করা হলো।

সার্কুলারে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম শ্রেণির (বা সমমানের) যে কর্মকর্তারা এমডি হওয়ার জন্য বিবেচিত হবেন, তাদেরও ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতেই নতুন এই বিধান প্রয়োগ করা হয়েছে। এটি খাতকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক পরিচালনায় সহায়তা করবে বলে কেন্দ্রীয় ব্যাংকের মন্তব্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By