শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

ফরিদপুরে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফয়েজ গ্রেফতার

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন

ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ ফয়েজ আহমেদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ মানিকের  ছেলে। এ ছাড়াও তিনি ফরিদপুর সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে ধরে ফেলেন কয়েকজন। পরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

ছাত্র নেতারা জানান, ২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরের তথাকথিত সাংবাদিক শেখ ফয়েজ সরাসরি ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে ছাত্র-জনতার ওপর ফরিদপুরের হামলায় অংশ নেন। ৫ আগস্টের পর শেখ ফয়েজ পালিয়ে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা বলেন, ফরিদপুরের ছাত্র-জনতা এরমধ্যে তার বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করে ফয়েজের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

তিনি বলেন, কীভাবে এমন মানুষ সমাজে এখনও ঘুরে বেড়ায়। আমরা বাধ্য হয়ে আজ তাকে সামনে পেয়ে ধরে ফেলি। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। 

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ২৪ এর আন্দোলনে এই শেখ ফয়েজ ছাত্র জনতার ওপর হামলা করেছে, সে ওই মামলার একজন অন্যতম আসামি। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ফরিদপুর প্রেসক্লাব তাকে বহিষ্কারও করে। এত কিছুর পরও এই শেখ ফয়েজ প্রতিনিয়ত সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছিল। ফরিদপুরের পুলিশ তাকে গ্রেফতার করায় আমরা সন্তুষ্ট। ছাত্র জনতার ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য আমরা সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন পলাতক এই আসামি গত কয়েকদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এই নিয়ে শহরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ফরিদপুরের সাংবাদিক এস এম মনিরুজ্জামান বলেন, ফয়েজকে গ্রেফতার করায় আমরা স্বস্তি প্রকাশ করছি। আইন অনুযায়ী তার ব কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করি।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে খুঁজছিল। পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় তাকে ফরিদপুর শহরের আলীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By