শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:২০ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নে আঞ্চলিক সড়কের ফুলবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন– বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মেহেদী হাসান (২০); শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারির ছেলে শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন গোসাইপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাসের ছেলে উৎসব বিশ্বাস (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে শাহাবুল হাসান মোটরসাইকেলে তার বন্ধু মেহেদী হাসান এবং উৎসব বিশ্বাসকে নিয়ে উপজেলার রামেশ^রপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে চালানোর কারণে পথে গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক সড়কের ফুলবাড়ি বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে তিন বন্ধু আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত শাহাবুল ও মেহেদীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

বগুড়ার সিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে শাহাবুল ও মেহেদী মারা যান। উৎসব বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত উৎসব বিশ্বাস জানান, শাহাবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা বন্ধু মেহেদীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা তিন জনই সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

সোমবার সকালে শেরপুর থানার এসআই আমিরুল শিকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই বন্ধুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত এক বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল হাসান তার ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দেন। তাতে লেখা ছিল, ‘সাদা কাপড়, মাটির ঘর, বাসের ছাউনি।’ দুর্ঘটনার পর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে মন্তব্য করেন, এ স্ট্যাটাস যেন তার মৃত্যুর পূর্বাভাস ছিল। তবে নিকটজনরা বলছেন, এটা ছিল শাহাবুলের স্বাভাবিক রসিকতার ভঙ্গি, যা এখন তাদের জন্য আরও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে কিছু বলতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By