শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের মজিবুল হকের ছেলে। নাগমুদ বাজারে একটি কনফেকশনারি রয়েছে তার।

এ ঘটনায় অভিযুক্ত মো. ইউছুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছেলে ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল থেকেই আনোয়ার দোকানে ছিলেন। সকালে মো. ইউসুফ দোকানে ঢুকে আনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে ও পেটে জখম করে পালিয়ে যান। আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবে কী বিষয় নিয়ে আনোয়ার ও ইউছুফের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, ‘আমার স্বামীকে কেন হত্যা করেছে, আমরা জানি না। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ইউসুফ। সে যুবদলের রাজনীতি করে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল বলেন, ‌‘নিহত আনোয়ার হোসেনের বুক ও পেটে কয়েকটি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।’ 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউছুফ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By