শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:২০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকার সড়ক বাজারে ওই ভবনের পাশেই সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, পৌরসভা কার্যালয়ের এক কক্ষের মেঝেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By