শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

মেয়াদপূর্ণ হওয়ার আগেই জামায়াতের জেলা আমির বদল

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

মেয়াদ পূরণের আগেই কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির পরিবর্তন করা হয়েছে। নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ফ্যাকাল্টি সভাপতি ও সাবেক জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন। সোমবার (২৪ নভেম্বর) বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে তাকে শপথ পাঠ করানো হয়। একই দিন সন্ধ্যায় নবনির্বাচিত আমির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে হওয়া উপনির্বাচনে রোকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির হিসেবে নির্বাচিত হন আজিজুর রহমান সরকার স্বপন। তাকে শপথ পাঠ করান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দীন। এ সময় নব নির্বাচিত আমির কান্নায় ভেঙে পড়েন।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আব্দুল মতিন ফারকী। তিনি ২০১৯ সাল থেকে জেলা আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ পূর্ণের আগেই ঠিক কী কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

সদ্যবিদায়ী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনে রুকনদের ভোটে নতুন আমির নির্বাচিত হয়েছেন। এখানে অন্য কোনও বিষয় নেই। শপথ নেওয়ার পর থেকেই নতুন আমির দায়িত্ব পালন শুরু করেছেন। এটা আমাদের সাংগঠনিক নিয়ম। আমাকে আঞ্চলিক জনশক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

তবে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে জেলা আমির পরিবর্তনের কানাঘুষা চলছিল। সাংগঠনিক কাজে কিছুটা সমন্বয়হীনতাও দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশে আমির পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলটি। এরপরই উপনির্বাচনে জেলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আজিজুর রহমান স্বপনকে সেশনের অবশিষ্ট  সময়ের জন্য নতুন আমির নির্বাচিত হন।

নবনির্বাচিত আমির আজিজুর রহমান স্বপন বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রুকনদের ভোটে আল্লাহর পক্ষ থেকে আমিরের দায়িত্ব পেয়েছি। সর্বোচ্চ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।’

আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতির বিষয়ে নব নির্বাচিত আমির বলেন, ‘ ইসলামী দলগুলোর প্রতি সাধারণ মানুষের সেন্টিমেন্ট কাজ করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতো জাতীয় নির্বাচনেও মানুষ ইসলামমনাদের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আমরা জেলার চারটি আসনেই বিজয়ের জন্য আশাবাদী। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

আজিজুর রহমান স্বপন এর আগে ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৯ বছর জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ১৯৯২-১৯৯৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী থাকাকালে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার ফ্যাকাল্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জেলা জামায়াতের নেতাকর্মীদের কাছে তিনি দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। ডাকসুর পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এই জামায়াত নেতার ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By