শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

‘আওয়ামী লীগার ভাইদের ভয়ের কোনও কারণ নেই’

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ‘সাধারণ আওয়ামী লীগার ভাইদের বলবো, ভয়ের কোনও কারণ নেই। আপনি আওয়ামী লীগ করেছেন, এটা আপনার অপরাধ হতে পারে না। দল করার কারণে আপনি অপরাধী না। আপনি অপরাধী হবেন অপরাধ করার কারণে। আর যদি কোনও ধরনের অপরাধ করে থাকেন তওবা করেন, ইনশাআল্লাহ বিএনপি ও জামায়াতের ভাইয়েরা আপনাকে গ্রহণ করে নেবে।’

সোমবার (২৪ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের নিচে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘যারা রাজনীতিকভাবে আওয়ামী লীগ করতেন, কিন্তু কারও জমি দখল করেননি, কারও বাড়ি দখল করেননি। গুম, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়– যারা এরূপ অপরাধ করেননি, তারা অন্তত নারায়ণগঞ্জ-৪ আসনে জামাই আদরে থাকবেন, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ইতোমধ্যে বাইরে খেলতে চলে গেছে। এখানে (দেশে) নিরীহরা বেশির ভাগ আছেন। আর যারা আত্মগোপনে আছেন, তাদের বলবো আইনের কাছে আত্মসমর্পণ করে নিজে পরিশুদ্ধ হোন। যদি সেটা না করেন, আপনি যে দলেরই হোন-না কেন আপনার রেহাই নেই।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার সব প্রস্তুতি গ্রহণ করেছি। আমার দল আমাকে মনোনয়ন দিয়ে রেখেছে। এখন দল জোট করার দ্বারপ্রান্তে পৌঁছেছে। সেই জোট যার সঙ্গে হবে তার সঙ্গে হয়ে আমি নির্বাচন করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমেদ; হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি শরিফুল্লাহ; জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By