শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ-গুলি, আহত ৭

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বসানো শিমুলিয়া গরুর হাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন গুরুতর আহত হয়েছেন। এ সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে একপক্ষ। এতে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের শিমুলিয়া গরুর হাটে এ ঘটনা ঘটে। হাটটি দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল, যা শেষপর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ, স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, অবৈধভাবে বসা শিমুলিয়া গরুর হাটের দখল নিয়ে গত এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়া ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মামুন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুপুর ১২টার দিকে সাপ্তাহিক গরুর হাটে হাসিল তুলতে জসিম মিয়ার লোকজন অবস্থান নেন। এ সময় মামুন ও মানসুরসহ তাদের অনুসারীরা এসে জসিমের লোকজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১টার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে জসিমের লোকজনের ওপর হামলা চালান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জসিমের ছোট ভাই মহসিন, তাদের অনুসারী সবুজ ও রিপনসহ সাত জনকে কুপিয়ে জখম করেন। এ সময় একপক্ষ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীসহ ক্রেতারা ছোটাছুটি করে নিরাপদ স্থানে যান। আহতদের উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহ-সাধারণ সম্পাদক জসিম মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়াকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধভাবে বসানো গরুর হাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনও কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By