শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

ভারতীয় ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন

ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার ও অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসার অভিযোগে ৩১৭টি ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৪ নভেম্বর) ভোরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাবুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে কতিপয় ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে ভারতসহ বহির্বিশ্বে অর্থের বিনিময়ে টেলিযোগাযোগ করে থাকে। এরপর ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুই-তিন জন পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। তার ঘরে তল্লাশি করে একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড, ভিওআইপির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিমকার্ড এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার আসামি বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতসহ বহির্বিশ্বে অবৈধভাবে ভিওআইপির মাধ্যমে পাচার করে আসছিলেন। ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। ভারত থেকে অবৈধপথে বিভিন্ন কোম্পানির সিমকার্ড দেশে এনে ব্যবসা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জব্দকৃত সিমগুলো ফরেনসিক পরীক্ষা করা হবে। আদালতে সোপর্দের পর তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী সময়ে রিমান্ড শুনানি হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By