শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একই পরিবারের আপন দুই ভাই। তারা হলেন- নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। এ সময় পথে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে তাতে পা লাগলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যান ছোট ভাই ফজলু খান। তখন তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By