শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এসব ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকা কর্মকর্তাদের চুক্তিও বাতিল করা হয়েছে।

এদিকে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে অস্থায়ী প্রশাসন গঠন করা হচ্ছে।

প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন—

  • এক্সিম ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম
  • সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার
  • গ্লোবাল ইসলামী ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান
  • ইউনিয়ন ব্যাংক: পরিচালক মোহাম্মদ আবুল হাসেম

প্রতিটি প্রশাসক দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত ও যুগ্ম পরিচালক পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি, ফাইন্যান্স, অপারেশন ও অডিট বিভাগ থেকে সমন্বয় করবেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসন টিম

প্রশাসক সালাহ উদ্দিনের নেতৃত্বে আছেন ড. মোহাম্মদ বজলুল করিম, মো. রাশেদুল ইসলাম, রওশন আখতার, আবদুল আতী ও ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক (FSSSPD) এর একটি দল।

ইউনিয়ন ব্যাংকে প্রশাসন টিম

পরিচালক মোহাম্মদ আবুল হাসেমের সঙ্গে থাকছেন মো. আল-মেহেদী হাসান (ইন্টারনাল অডিট), কাজী আব্দুল মান্নান (টাকা মিউজিয়াম), মো. তারিকুল ইসলাম (BFIU) ও সাগর হোসেন (BRD)।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রশাসন টিম

নির্বাহী পরিচালক বদিউজ্জামান দিদারের সঙ্গে থাকবেন মোহাম্মদ আনসারুল কবির (BRPD), মোহাম্মদ ফয়সাল খান (ইসলামিক ব্যাংকিং বিভাগ), মো. ওমর ফারুক (DBI-3) এবং বিশ্বজিৎ কুমার দে (সাইবার সিকিউরিটি ইউনিট)।

গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রশাসন টিম

পরিচালক মোকসুদুজ্জামানের সঙ্গে থাকছেন মোহাম্মদ শাহজাহান (FID), মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (FEPD), মো. শরিফুল ইসলাম (PSD) ও মো. কাউসার পাঠান (BRD)।

এক্সিম ব্যাংকে প্রশাসন টিম

নির্বাহী পরিচালক শওকাতুল আলমের সঙ্গে থাকবেন শেখ আহমেদ জামি (HRD), মো. রইসুল ইসলাম (BFIU), মো. আব্দুল আউয়াল চৌধুরী (BRD) এবং মাসুমা বেগম (CIB)।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এসব প্রশাসকরা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, অনিয়ম প্রতিরোধ ও পরিচালন কাঠামো সংস্কারের কাজ শুরু করবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By