শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

একীভূতকরণের আগে পাঁচ ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পূর্বাহ্ন

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সংকটাপন্ন পাঁচ ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএসইর পাঁচটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

এর আগে, বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের ‘টিকে থাকতে অক্ষম’ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রতিটিতে প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংক এখন থেকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় পরিচালিত হবে। প্রশাসকেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে ক্ষুদ্র আমানতকারীদের (২ লাখ টাকা পর্যন্ত) আমানত ফেরত দেওয়া হবে আমানত সুরক্ষা তহবিল থেকে। বৃহৎ আমানতকারীরা পর্যায়ক্রমে তাদের অর্থ ফেরত পাবেন বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

যদিও একীভূতকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবুও কেন্দ্রীয় ব্যাংক আশ্বস্ত করেছে যে প্রাথমিক পর্যায়ে গ্রাহকদের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংক সম্মিলিতভাবে গঠন করবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’; যার প্রাথমিক মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা রূপান্তরিত হবে আমানতকারীদের শেয়ারে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম গ্রুপ, আর একটি ব্যাংকের মালিকানা ছিল নজরুল ইসলাম মজুমদারের। সেই সময় ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়; যার ফলে তাদের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত একীভূত হওয়ার সিদ্ধান্তে পৌঁছায় কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By