শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

গভর্নরের পদত্যাগ দাবি, না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন

পুঁজিবাজারের একাংশ বিশৃঙ্খলা ও ক্ষতির আশঙ্কা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করেছে বিনিয়োগকারীদের একটি সংগঠন। তারা আগামী শনিবার (৮ নভেম্বর) পর্যন্ত গভর্নর পদত্যাগ না হলে মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুমকি দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো ভবনের সামনে লেনদেন পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, ‘আমরা এই মার্জার মানি না। বিনিয়োগকারীরা কোনও অপরাধ করেনি। যথাযথ অনুমোদন নিয়ে তালিকাভুক্ত ব্যাংকে তারা বিনিয়োগ করেছে— কিন্তু অন্যায়ভাবে একীভূত করা হলে বিনিয়োগকারীদের হাত শূন্য হয়ে যাবে।’

মিজানুর রশীদ চৌধুরী আরও বলেন, ‘এই মার্জার বন্ধ করতে হবে। না হলে সংগঠন আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের কথা ভাবা ছাড়া সিদ্ধান্ত নিয়েছে এবং এই প্রক্রিয়াকে ‘প্রহসন’ আখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে সংগঠনটি দাবি করে, বিশিষ্ট ব্যাংকগুলোকে একীভূত করার ফলে স্পন্সর শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের বিনিয়োগ মূল্যবিহীন হয়ে পড়বে। তারা এই সিদ্ধান্তের ন্যায্যতা এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By