রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)। মঙ্গলবার (২১ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

তিতাসের সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আশুলিয়া জোনে চালানো এ অভিযানে তাজপুর মার্কেট সংলগ্ন, মাল্টি মডার্ন রোড, সিগমা ফ্যাশন এবং ইউসুফ মার্কেট এলাকাগুলোতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।

অভিযানে মোট তিনটি স্পটে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ এবং ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়। এসব লাইনের মাধ্যমে অবৈধভাবে সংযুক্ত ৭৫০টি আবাসিক গ্যাস বার্নার (চুলা) বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস জানায়, এসব অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১ লাখ ৭ হাজার ৩৮ ঘনমিটার গ্যাস চুরি হতো; যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অভিযানে মোট ১৫ হাজার ৭৫০ ঘনফুট/ঘণ্টা লোড অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সরকারের রাজস্ব ক্ষতি রোধ সম্ভব হয়েছে।

এছাড়া তাজপুর মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি বাসাবাড়ির ৪৫০টি ডাবল বার্নার চুলা বিচ্ছিন্ন করা হয় এবং একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By