রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিদেশে থাকা করদাতাদের অনলাইন রিটার্ন আরও সহজ করলো এনবিআর

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিলের ক্ষেত্রে এতদিন যেখানে করদাতার নিজস্ব মোবাইল নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হতো, এখন থেকে বিদেশে থাকা করদাতাদের ই-মেইলে ওই ওটিপি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা এখন থেকে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা এবং ছবি পাঠিয়ে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

এসব তথ্য [email protected] ঠিকানায় পাঠালে যাচাই-বাছাই শেষে করদাতার ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠিয়ে দেওয়া হবে। এরপর ওই লিংক ব্যবহার করে তারা সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য—তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই। যদিও এই শ্রেণির করদাতারাও চাইলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল সম্পূর্ণ ঝামেলাবিহীন এবং এতে কোনও কাগজপত্র বা দলিল আপলোডের প্রয়োজন হয় না। তবে করদাতাকে নিজের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কাগজপত্র নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে।

চলতি কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের সাড়া ইতোমধ্যেই উল্লেখযোগ্য বলে জানিয়েছে এনবিআর। এ পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারেরও বেশি রিটার্ন অনলাইনে জমা পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড দেশে ও বিদেশে অবস্থানরত সম্মানিত ব্যক্তি করদাতাদের আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By