রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস বিশ্ব পর্যটন দিবস আজ | Amar Bangla BANGLADESH আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর | Amar Bangla BANGLADESH নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’ গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী  ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২ বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ন
1790488974 %E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A7%AB %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ১লা অক্টোবর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


রবিবার( ২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে।


আজ রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


২৮ সেপ্টেম্বরও প্রায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।


তবে ১ অক্টোবর বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


এদিকে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By