রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব পর্যটন দিবস আজ | Amar Bangla BANGLADESH আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর | Amar Bangla BANGLADESH নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’ গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী  ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২ বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে ‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’ সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%8F%E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ্চ সহায়তাকারী দেশগুলোর একটি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপানে দক্ষ বাংলাদেশি শ্রমিক পাঠানো নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি। অন্যদিকে জাপানে প্রবীণ মানুষের সংখ্যা বেশি। এই বাস্তবতায় জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে উভয় দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবে।


মন্ত্রী বলেন, জাপানে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশে জাপানি ভাষা শেখানোর জন্য প্রয়োজন হলে বিশেষায়িত প্রতিষ্ঠানও চালু করা হবে।


তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্কও আরও শক্তিশালী করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By