শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

সীমু দা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%87%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0

এশিয়ান গেমসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের পঞ্চম হিটে চতুর্থ হন তিনি।


১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। সাতজন অ্যাথলেটের এই হিটে বাংলাদেশের স্প্রিন্টার দৌড়েছেন পাঁচ নম্বর লেনে। একই হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদ।


এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের শীর্ষ তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পান। এর বাইরে ছয় হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারীও পরের পর্বের টিকিট পান।


১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর। ওই হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেটের টাইমিং ছিল ১০.৩৮ সেকেন্ড। ফলে হিটের শীর্ষ তিনে না থাকলেও সব হিট মিলিয়ে সেরা টাইমিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের এই স্প্রিন্টার।


উল্লেখ্য, ইমরানুর রহমানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By