শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

সীমু দা
সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
%E0%A7%AD%E0%A7%AE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A7%A9 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পের পরপরই এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার  জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলে ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

তবে ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো সুনামি ঝুঁকি নেই।

এদিকে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণকে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে অথবা উপকূল থেকে দূরে সরে যেতে হবে।

নৌযানগুলোর জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর, মোহনা ও অগভীর উপকূলীয় এলাকায় অবস্থানরত নৌকাগুলোকে দ্রুত গভীর সমুদ্রে সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে থাকা জাহাজ ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সুনামি ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By