বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

২০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসফের, রুখে দিল বিজিবি

সীমু দা
শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
%E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B6 %E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ রয়েছেন। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

পরে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করা হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By