শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৭ বছরের চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যামাজনের কর্মী

সীমু দা
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন

অ্যামাজনে টানা ১৭ বছর কাজ করার পর ছাঁটাইয়ের মুখে পড়লেন এক কর্মী। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি ব্লাইন্ড নামের প্ল্যাটফর্মে একটি গোপন পোস্ট শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

পোস্টে তিনি লেখেন, ১৭ বছর ধরে অবিরাম পরিশ্রম করতে করতে তিনি জীবনের সাধারণ আনন্দগুলো ভুলে গিয়েছিলেন। নিজের পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো বা একসঙ্গে ডিনারে বসার মতো ছোট আনন্দগুলোও তার জীবনে অনুপস্থিত ছিল। তিনি বিশ্বাস করতেন—এই কঠোর পরিশ্রমই পরিবারের সুখ নিশ্চিত করবে। কিন্তু একদিন হঠাৎ অফিস থেকে পাওয়া একটি ছাঁটাইয়ের ইমেইল তার সব বিশ্বাস ভেঙে দেয়।

তিনি লিখেছেন, ‘মেইলটা পড়েই আমি ভেঙে পড়েছিলাম, কেঁদে ফেলেছিলাম। এক ঘণ্টা পর নিজেকে সামলে নিয়ে প্রথমবার স্ত্রীর সঙ্গে রান্না করতে সাহায্য করলাম, সন্তানদের স্কুলে পৌঁছে দিলাম। তাদের মুখে হাঁসি দেখে মনে হলো—হয়তো এটাই আসল জীবন।’

কফির কাপে বসে স্ত্রীকে খবরটি জানানোর পর স্ত্রী তাকে সান্ত্বনা দেন এবং বলেন, ‘আমরা পরিবার হিসেবে একসঙ্গে এই পরিস্থিতি সামলাব।’ এতে আবারও আবেগে কেঁদে ফেলেন তিনি।

তার এই পোস্টে হাজারো ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং ‘হাসল কালচার’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে—যেখানে মানুষ কর্মজীবনের চাপে নিজের ব্যক্তিগত জীবনকে বিসর্জন দেয়।

একজন মন্তব্য করেছেন, ‘তোমার কাজকে ভালোবাসো, কিন্তু কোম্পানিকে নয়। নতুন কিছু শেখো, শ্বাস নাও, আর দেখবে—সব ঠিক হয়ে যাবে। আমার সঙ্গেও এমন হয়েছিল।’

আরেকজন লিখেছেন, ‘হৃদয়বিদারক কিন্তু বাস্তবতা মেনে নেওয়ার মতো গল্প। ১৭ বছর ধরে পরিবারের জন্য ছুটেছেন, অথচ সত্যিকারভাবে তাদের খুঁজে পেয়েছেন চাকরি হারানোর পর। এটা মনে করিয়ে দেয়—চাকরি সাময়িক, কিন্তু পরিবারের হাঁসি চিরস্থায়ী।’

২০২৫ সাল জুড়েই প্রযুক্তি খাতে বড় ধরনের ছাঁটাইয়ের ঢেউ বইছে, যা শুরু হয়েছিল ২০২২ সালের শেষ দিকে। গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফটসহ বিশ্বের নামী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হাজারো কর্মীকে ছাঁটাই করেছে।

কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে—মহামারিকালে অতিরিক্ত নিয়োগ, রাজস্ব প্রবৃদ্ধির ধীরগতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয়তার দিকে ঝোঁক।

এই ছাঁটাইয়ের ফলে শুধু ইঞ্জিনিয়ার নয়, মানবসম্পদ, নিয়োগ, গ্রাহকসেবা—সব ক্ষেত্রেই প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাত এখন ‘কম লোক, বেশি দক্ষতা’-র নীতিতে এগোচ্ছে।

একজন মন্তব্য করেন, ‘১৭ বছর নিরন্তর পরিশ্রমের পর একজন মানুষ যদি জীবনের মানে খুঁজে পান চাকরি হারিয়ে, তবে হয়তো সেটাই প্রমাণ—আমরা কেবল কাজের জন্য না, বাঁচার জন্যই তৈরি।’

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By