রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

হালুয়াঘাটে গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

সীমু দা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%97%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

সারা দেশে গত কয়েক দিন ধরে বইছে শৈত্য প্রবাহ। কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাত নামলেই শীতের তীব্রতা আরো বেড়ে যায়। এতে ফুটপাতে রাত কাটানো ভাসমান ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে সমাজের এসব অবহেলিত লোকজনদের কথা ভেবে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষদের গায়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান।

কম্বল দেওয়ার সময় এসব লোকজনদের কাউকে বাবা, কাউকে মা, বলে সম্বোধন করে ভালবাসার পরশে নিজের হাতে কম্বল তোলে দিচ্ছেন তিনি। এমন মানবিক কাজে শীতার্তরা ইউএনওর জন্য দোয়া করেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসায় ভাসছেন ইউএনও আলীনূর খান।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে। কম্বলবিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার,উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম প্রমুখ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By