শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

দেশে হামের টিকার কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। তবে সিরিঞ্জের মজুত প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে। এর পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে।

আসন্ন মৌসুম সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে দেশের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া যক্ষ্মার সম্ভাব্য প্রকোপ বিবেচনায় আগেভাগেই টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। বলেন, আগের সরকার কোনো ধরনের ভ্যাকসিন সংগ্রহ করে যায়নি, ফলে বর্তমান সরকারকে জরুরি এসব সামগ্রী সংগ্রহে বেশ বেগ পেতে হয়েছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, একটি ‘দুষ্টচক্র’ জনস্বার্থে গৃহীত ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে। এ সময় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By