শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH

হামলা-ভাঙচুরের পর গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলা বন্ধ

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে মেলার অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর মেলা বন্ধ ঘোষণা করা হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেলা বন্ধের কথা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলার ভেতরে দোকানে সিগারেটের বিক্রয়মূল্য নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হয়। শনিবার রাত ১১টার দিকে মেলার একটি দোকানে সিগারেট ক্রেতা বাড়তি মূল্য দিতে অস্বীকার করায় দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজন বাগবিতণ্ডার একপর্যায়ে ওই ক্রেতাকে মারধর করেন। এ খবর মেলার বাইরে স্থানীয়দের মাঝে ছড়ালে তারা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা করেন। হামলাকারীরা মেলার দোকান, লটারির প্যান্ডেল, অফিসসহ সব স্থাপনা ভেঙে দেয়। ভাঙচুরের সময় মেলার দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় অন্তত ২০ জন আহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই মাসব্যাপী চলমান এই মেলা নিয়ে শুরু থেকেই স্থানীয়দের আপত্তি ছিল। সেখানে লটারি-বাণিজ্য চলতো। সেই আপত্তি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে মেলা চলছিল। 

ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোর সুমন মিয়া জানায়, মূলত সিগারেটের দাম বেশি নেওয়াকে কেন্দ্র করে এক ক্রেতাকে মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী উত্তেজিত হয়ে এ হামলা চালায়। হামলার সময় মেলার লোকজন পালিয়ে যান। হামলাকারীরা ভাঙচুর করে ওই এলাকা ছেড়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‌‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মেলায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার থেকে মেলা বন্ধ ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By