শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

হাদি ভাই বলেছিলেন জিততে হবে, আমি জিতে এসেছি: শান্তা আক্তার

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। জয়ী ঘোষণার পর হত্যাকাণ্ডের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শান্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই জয় কেবল তার ব্যক্তিগত নয়, বরং শহীদ ওসমান বিন হাদির বিশ্বাস ও শেষ ইচ্ছার প্রতিফলন।

বুধবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে জকসু নির্বাচনের ফল ঘোষণার পর সাংবাদিকদের শান্তা আক্তার এসব কথা জানান।

শান্তা বলেন, ‘নির্বাচনের আগে হাদি ভাই আমাকে ফোন করে বলেছিলেন শান্তা জিততে হবে।’ হাদি ভাইয়ের সেদিনের কথাই ছিল আমার লড়াইয়ের মূল অনুপ্রেরণা। এখন আমি কেবল হাদি ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই—ভাই, আমি জিতে এসেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আমি পুরো সময় হাসপাতালেই ছিলাম। এই কারণে আমি শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাওয়ার সুযোগ পাইনি। তবু শিক্ষার্থীরা আমার পরিচয় এবং বিশ্বাসের ওপর আস্থা রেখেছেন। আমার অনিচ্ছাকৃত সীমাবদ্ধতার পরও শিক্ষার্থীরা আমাকে চিনেছেন এবং ভোটের মাধ্যমে ভালোবাসা দিয়েছেন।’

জয়ের পর শান্তা সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নির্বাচনী চাপের মাঝেও শিক্ষার্থীদের দেওয়া সাহস ও ভালোবাসাই আমাকে এ পর্যন্ত এগিয়ে এনেছে। আমি এখন আরও দৃঢ়ভাবে তাদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।’

শান্তা আরও বলেন, ‘এই জয় আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি নির্বাচিত হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করব।’



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By