সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

হরমুজের পর আরও এক জলপথ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%A5 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE

মার্কিন–ইসরাইল ও ইরানের সংঘাতে এবার ইয়েমেনের হুথি যোদ্ধারাও যুক্ত হয়েছে, যা নতুন করে বৈশ্বিক নৌপথ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে হরমুজ প্রণালীর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ জলপথও হুমকির মুখে পড়তে পারে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি আল জাজিরা-কে জানান, এখন সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সুয়েজ খাল নিয়ে। তিনি বলেন, গত আড়াই বছরে হুথিরা তাদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তারা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে লোহিত সাগরের প্রবেশপথ এবং শেষ পর্যন্ত সুয়েজ খালের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী ইতোমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। এর সঙ্গে বাব আল-মান্দেবও বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ একসঙ্গে অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, হুথিদের যুদ্ধে অংশগ্রহণ ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার ওপরও বাড়তি চাপ সৃষ্টি করবে। এলমাসরি বলেন, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও তা সম্পূর্ণ অপ্রতিরোধ্য নয়। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। এখন যদি ইয়েমেন থেকেও হামলা বাড়ে, তাহলে ইসরাইলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

তবে রাজনৈতিক দিক থেকে এলমাসরি একটি ভিন্ন দিকও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘বিপরীতভাবে, ইসরাইল হয়তো এটাকে স্বাগত জানাবে। কারণ তারা যুদ্ধ বিস্তার করতে চায়, যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় এবং নিশ্চিত করতে চায় যে ডোনাল্ড ট্রাম্প অদূর ভবিষ্যতে যুদ্ধ থেকে বেরিয়ে না যান। কারণ ইসরাইলের লক্ষ্য এখনো পূরণ হয়নি।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By