শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন

হঠাৎ যদি দেখা যায় মোবাইল ফোনের পেছনের ঢাকনাটি একটু উঁচু হয়ে গেছে বা ব্যাটারির অংশটা ফেঁপে উঠছে, তবে বিষয়টি একেবারেই হালকাভাবে নেওয়ার মতো নয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এমন পরিস্থিতিতে শুধু ফোনের ক্ষতি নয়, ব্যবহারকারীর জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।

কেন ফুলে যায় ব্যাটারি?

বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির ভেতরে রাসায়নিক উপাদান ও ইলেক্ট্রোলাইট থাকে। দীর্ঘদিন ব্যবহার, অতিরিক্ত চার্জিং বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে ব্যাটারির ভেতরের রাসায়নিক গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে উঠে এবং ব্যাটারি ফুলতে শুরু করে।

প্রধান কারণসমূহ:

  • দীর্ঘ সময় চার্জে রাখা
  • ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া
  • সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যবহার
  • ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া
  • শর্টসার্কিট বা অভ্যন্তরীণ ত্রুটি

কী ধরনের ঝুঁকি?

ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে। কখনো কখনো ব্যাটারি থেকে নির্গত গ্যাস বা তরল ত্বক ও চোখে মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি আশপাশের মানুষের জন্যও ঝুঁকি তৈরি করে।

করণীয়:

১. সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে চার্জার খুলে ফেলতে হবে।
২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে সতর্কভাবে খুলে ফেলুন।
৩. কোনো অবস্থায়ই ব্যাটারিতে ছিদ্র করবেন না।
৪. ফোন বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন (পানির কাছে নয়)।
৫. ব্যাটারি পরিবর্তনের জন্য অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি ফুলে গেলে দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়াই একমাত্র নিরাপদ সমাধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By