সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি প্রদর্শন ও নানাবিধ হয়রানির তীব্র প্রতিবাদ

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AD%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও সকল স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে আজ ২৬ জানুয়ারি ২০২৬’ তারিখ রোজ সোমবার বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের প্রধান কার্যালয় ১২১/৩ তেজকুনি পাড়া, বিজয় সরণী সংলগ্ন ঢাকা তে স্বতন্ত্র প্রার্থীদের ওপর ভয়ভীতি, হয়রানি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও সকল স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর পৃথক দুটি পত্রের মাধ্যমে দেশে চলমান নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি প্রদর্শন, নানাবিধ হয়রানি এবং হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকার ও নির্বাচন কমিশন যদি স্বতন্ত্র প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনের মাঠে টিকে থাকা ও অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে।

এছাড়াও বিষয়টি নিয়ে জরুরি আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ইং আবেদন জানানো হয়েছে।

সাক্ষাৎপ্রার্থী প্রতিনিধি দলের মধ্যে ছিলেন,

১.আলহাজ মোঃ আব্দুর রহিম, চেয়ারম্যান ও সমন্বয়কারী,

২. ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল আবেদীন, রংপুর-৪ (ঘোড়া মার্কা),

৩. মোহাম্মদ গোলাম মোস্তফা, শরীয়তপুর–১ (ঘোড়া মার্কা),

৪. কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট-৪ (হরিণ মার্কা),

৫. আইনিন নাহার নিপা, টাঙ্গাইল-৩ (হাস মার্কা),

৬. ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট-১ (মোরলগঞ্জ) (ঘোড়া মার্কা),

৭. রাশেদুজ্জামান বুলবুল বরগুনা ২ (জাহাজ মার্কা),

৮. সাহারুন জামান (মূখপাত্র ), বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

উক্ত সংবাদ সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন, স্বতন্ত্র প্রার্থী, বাগেরহাট-৪ (হরিণ মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা আজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। ভয়ভীতি, হামলা ও প্রশাসনিক হয়রানির মাধ্যমে আমাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চাই।”

উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ও প্রধান সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম “স্বতন্ত্র প্রার্থীদের ওপর যে নিরাপত্তা হুমকি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সকল প্রার্থীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।”

প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন “আমরা ঐক্যবদ্ধভাবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করব। জনগণের শক্তিতেই স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী, রংপুর-৪ (ঘোড়া মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা কোনো বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি নন, আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর। অথচ নির্বাচনের শুরু থেকেই আমাদের ওপর পরিকল্পিত চাপ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে।”

মোহাম্মদ গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী, শরীয়তপুর-১ (ঘোড়া মার্কা) বলেন, “নির্বাচনে অংশ নেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু মাঠপর্যায়ে আমরা হুমকি, ভয়ভীতি ও বাধার সম্মুখীন হচ্ছি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

আইনিন নাহার নিপা, স্বতন্ত্র প্রার্থী, টাঙ্গাইল-৩ (হাস মার্কা) বলেন, “নারী স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। নিরাপত্তার অভাব আমাদের চলার পথকে কঠিন করে তুলেছে। আমরা শুধু নিরাপদ পরিবেশে জনগণের কাছে যেতে চাই—এটাই আমাদের একমাত্র দাবি।”

ইঞ্জিনিয়ার মাসুদ রানা, স্বতন্ত্র প্রার্থী, বাগেরহাট-১ (মোরলগঞ্জ) (ঘোড়া মার্কা) বলেন, “নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ভয়ভীতি ও বাধা দিয়ে জনগণের রায়কে দমন করা যাবে না।”

রাশেদুজ্জামান বুলবুল, স্বতন্ত্র প্রার্থী বরগুনা ২ (জাহাজ মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা কোনো দলের বিপক্ষে নয়, আমরা অন্যায়ের বিপক্ষে। আজ যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান না হলে নির্বাচন থেকে মানুষের আস্থা উঠে যাবে।”

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ, প্রতিনিধি সাহারুন জামান (মুখপাত্র ) বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। আমরা চাই একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By