আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানা গেছে। ফলে স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদরাসায় ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে। এ ছাড়া দীর্ঘ ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
সরকারের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতেও কোনো পরিবর্তন আসছে কি না। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বঘোষিত ছুটির সূচিতে আপাতত কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রবিবার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
একইভাবে কলেজ পর্যায়েও ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে ১২ দিন। সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কলেজ শিক্ষার্থীরাও টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবেন।
অন্যদিকে মাদরাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন। ফলে মাদরাসা শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাচ্ছেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);