শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণ, ‘ফাইনালের আগের ফাইনাল’ দেখবে বিশ্ব

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E2%80%98%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই জয়ে শেষ চারে বর্তমান রানার্সআপ ফ্রান্সের মুখোমুখি হচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দল। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির এই লড়াই ঘিরে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা।

প্রথম কোয়ার্টার ফাইনালেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয় ফ্রান্স। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা। পরে বেলজিয়ামকে বিদায় করে তাদের সঙ্গী হয় স্পেন।

সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মাঠে নামবে দুই দল।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ১০ মিনিট পর চার্লস ডি কেটেলারার গোলে সমতায় ফেরে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া, যা দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসে। ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে স্পেন।

এবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই অন্যতম সেরা দল। একদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে গতিময় ও আক্রমণাত্মক ফ্রান্স, অন্যদিকে লামিন ইয়ামালদের ছন্দময় পাসিং ফুটবলে ভর করা স্পেন। তাই এই লড়াইকে অনেকেই বলছেন ‘ফাইনালের আগের ফাইনাল’।

২০১০ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। অন্যদিকে ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ডালাসে ইউরোপের দুই জায়ান্টের এই মহারণ এখন বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By