রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

সেই জাদুকর জানালেন আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে জিতবে কে

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:১১ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A7%87%E0%A6%AA %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%87

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছে এক অপ্রত্যাশিত নাম। তিনি কোনো ফুটবলার নন, কোনো কোচও নন। ঘানার আলোচিত আধ্যাত্মিক চিকিৎসক ও স্বঘোষিত জাদুকর নানা কওয়াকু বোনসাম। তিনি নিজের ভবিষ্যদ্বাণী দিয়ে ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। 

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ সামনে রেখে বোনসাম এবার দাবি করেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেপ ভার্দে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বোনসামের এই ভবিষ্যদ্বাণীকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে তার আগের একটি দাবি। গ্রুপ পর্বে ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি ঘোষণা করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছেন, যার ফলে কেইন গোল করতে পারবেন না। পরে ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ডও গোলের দেখা পাননি। ঘটনাটি অনেকের কাছে নিছক কাকতালীয় মনে হলেও সামাজিক মাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মজার বিষয় হলো, ম্যাচের পর নিজের অবস্থানও বদলান বোনসাম। তিনি জানান, হ্যারি কেইনের ওপর থেকে তিনি সেই ‘অভিশাপ’ তুলে নিয়েছেন। এরপরই ভবিষ্যদ্বাণী করেন, ইংল্যান্ড অধিনায়ক পরের ম্যাচে গোল করবেন। পরে পানামার বিপক্ষে ম্যাচে গোল করে সেই ভবিষ্যদ্বাণীও সত্যি বলে মনে করিয়ে দেন কেইন। এ নিয়ে রসিকতা করে বোনসাম বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি আমার এক সন্তানের নামও তার নামে রাখতে চাই।’

তবে এবার তার সামনে আরও বড় পরীক্ষা। কারণ প্রতিপক্ষ আর্জেন্টিনা শুধু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নই নয়, দলটির নেতৃত্বে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। অন্যদিকে কেপ ভার্দে বিশ্বকাপে নবাগত এবং শক্তির বিচারে আর্জেন্টিনার তুলনায় অনেক পিছিয়ে। তাই বোনসামের ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিলে সেটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেই বিবেচিত হবে।

শুধু আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়েই নয়, পুরো বিশ্বকাপের চূড়ান্ত ফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন এই ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ট্রফি উঁচিয়ে ধরবেন। বোনসামের ভাষায়, এই বিশ্বকাপের ভাগ্য নাকি মাঠের লড়াই শুরুর আগেই নির্ধারিত হয়ে গেছে।

তবে ফুটবলের ইতিহাস বারবার দেখিয়েছে, ভবিষ্যদ্বাণী আর বাস্তবতার মধ্যে পার্থক্য অনেক। এখন দেখার বিষয়, কেপ ভার্দেকে নিয়ে নানা কওয়াকু বোনসামের সাহসী ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হয়, নাকি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েই এগিয়ে যায় পরের ধাপে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By