মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সুমাসটেকের দুর্নীতি আড়াল করতে সংবাদমাধ্যমকে হুমকি

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%86%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘টেকজুম ডটটিভি’-এর একটি প্রতিবেদন সরাতে ৪ লাখ টাকার লোভনীয় প্রস্তাব ও ফেসবুক পেজ চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

সংবাদমাধ্যমটি জানায়, সুমাসটেকের হুন্ডি ব্যবসা, মানিলন্ডারিং এবং অবৈধ পথে মোবাইল এনে দেশের কারখানাগুলো বন্ধের উপক্রম করার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ‘টেকজুম ডটটিভি’। প্রতিবেদনটি প্রকাশের পরপরই একজন অজ্ঞাত প্রেরক ইমেইলের মাধ্যমে যোগাযোগ শুরু করেন। প্রথম ইমেইলেই দাবি করা হয়-সুমাসটেক সংক্রান্ত পোস্টটি দ্রুত মুছে ফেলতে হবে, অন্যথায় টেকজুমের ফেসবুক পেজটি সাইবার হামলার মাধ্যমে মুছে ফেলা হবে।

টেকজুম জানায়, হুমকিতে কাজ না হওয়ায় চক্রটি কৌশল পরিবর্তনের চেষ্টা করে। প্রেরক পোস্টটি সরিয়ে ফেলার বিনিময়ে বড় অঙ্কের অর্থ প্রদানের প্রস্তাব দেয়। তবে টেকজুম টেকজুম কর্তৃপক্ষ নৈতিক অবস্থান বজায় রেখে পোস্ট সরানোর কারণ জানতে চায় এবং আলোচনার জন্য তাদের অফিসের ঠিকানা ও ফোন নম্বর প্রদান করে। কিন্তু প্রেরক কোনো বৈধ আলোচনায় না এসে বারবার সরাসরি টাকা নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দাবি করতে থাকে।

সর্বশেষ ইমেইলে প্রেরক সরাসরি ৪ লক্ষ টাকা প্রস্তাব করে এবং চূড়ান্ত হুঁশিয়ারি দেয় যে, এটিই শেষ সুযোগ। টাকা না নিয়ে পোস্ট না সরালে পেজটি চিরতরে হারিয়ে যাবে বলে সতর্ক করা হয়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি পরিকল্পিত ‘ডিজিটাল এক্সটর্শন’। একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর দুর্নীতি আড়াল করতে যেভাবে অর্থ ও প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। এর আগে একই চক্রের কারসাজিতে টেকজুম টিভির ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা প্রমাণ করে এই সিন্ডিকেটটি কতটা শক্তিশালী ও সুসংগঠিত।

টেকজুম ডটটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই হুমকি ও প্রলোভনের যাবতীয় তথ্য-প্রমাণ ও ইমেইল থ্রেড নিয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছে, কোনো অর্থ বা হুমকির কাছে দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই থেমে থাকবে না।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By