সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ছোট সুমন বাহিনীর সদস্য আটক

সীমু দা
সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ছোট সুমন ডাকাত বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিসিজিএস তৌফিক এর নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন, (এক্স), বিএন ২৩ মার্চ সোমবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের ফেলুর খন্ডের বৈদ্যমারী এলাকায় ছোট সুমন বাহিনীর এক সদস্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ ২০২৬ রোববার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াছিন সেখ (৪০) নামে ওই বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।

পরবর্তীতে আটক ইয়াছিন সেখের দেওয়া তথ্য অনুযায়ী ২৩ মার্চ সোমবার দিবাগত রাত ১টার দিকে মোংলা থানার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By