সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সুনামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা

সীমু দা
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%AE%E0%A7%AD %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে আদালত চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার এজহারে উল্লেখিত ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং পেশায় আইনজীবী। তাঁরা ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’-এর ব্যানারে মিছিল ও স্লোগান দিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পুলিশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মনিষ কান্তি দে এবং সুনামগঞ্জ পৌরসভার তিনবারের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান শামীমকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মনিষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়ায় এবং মিজানুর রহমান শামীম সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, স্বাধীনতা দিবসের সকালে বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা মিছিল নিয়ে আদালত চত্বরের স্মৃতিসৌধে যান এবং প্রায় ২৫-৩০ জন আইনজীবী স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। তাঁরা ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে শেখ শেখ মুজিব লও লও সালাম’ স্লোগান দেন। এই মিছিল ও স্লোগানের ভিডিও ও ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জের যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগের নেতা বিমান রায়, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, শুকুর আলী, হাসান মাহবুব সাদী, পঙ্কজ তালুকদারসহ ২৭ জন আইনজীবীর নাম রয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন, মামলায় তাঁদের সবাইকে আসামি করা হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By