সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত নারীর নাম রেহেনা (৩৫)। তিনি রাজশাহী জেলার মোস্তফা হোসেনের স্ত্রী।
মঙ্গলবার সকালে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে বগুড়া থেকে ঢাকাগামী সড়কের সিএনজি স্ট্যান্ডের সামনে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫০০ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);