ফরিদপুরের সালথা উপজেলায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মো. শহিদুল সোহেলের ওপর হামলার ঘটনায় মো. নুরু বিশ্বাস (৩৫) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে হামলার নেতৃত্ব দিতে নুরুকে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার পরপরই জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য শহিদুল সোহেলের ওপর হামলা চালায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা। এ সময় তার সঙ্গে শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বরসহ আরও কয়েকজন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
পরে আহত অবস্থায় শহিদুল সোহেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);