শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

সাভারে বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন, পুড়লো কাপড়ের দোকান

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ২:১১ পূর্বাহ্ন

ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। আগুনের তীব্রতা কম থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে চার তলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে।

সাভারের ট্যানারি ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরে রাত ১টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা কোনও একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোনও ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By