শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সাবেক এমপি ও বিএনপি নেতা মতিউর রহমানের মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন

বরগুনা-৩ (আমতলী ও তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান তালুকদার মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিউর রহমানের বড় বোনের ছেলে সাংবাদিক জহুরুল ইসলাম বাদশা।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে সাবেক এই সংসদ সদস্যকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। মতিউর রহমান দুই ছেলে এবং এক মেয়ে সন্তানের বাবা। তার তিন সন্তানই যুক্তরাষ্ট্র প্রবাসী।

মতিউর রহমান তালুকদার ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে বরগুনা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর এক বছর পর তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। শেখ হাসিনা বরগুনা-৩ আসন ছেড়ে দিলে তিনি বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর মতিউর রহমান ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী থাকলেও দল তাকে মনোনয়ন দেয়নি। তিনি দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন।

বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা মতিউর রহমান তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা জানান, মতিউর রহমান তালুকদারের মৃত্যুতে দক্ষিণাঞ্চলের জাতীয়তাবাদী পরিবার একজন জনপ্রিয় নেতাকে হারিয়েছে। দলের প্রতি তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By