শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

সাবেক অধ্যক্ষ হামিদা হকের মৃত্যু

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

বরিশাল শিশু নিকেতনের (বর্তমান অশ্বিনী কুমার শিশু নিকেতন) প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হামিদা হকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় বরিশাল শহরের কলেজ রোডের বাসায় অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে আরিফ মেমোরিয়াল হাসপাতাল ও পরে রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। এরপর ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

হামিদা হক ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, ভাষাসংগ্রামী এস. এম. ফজলুল হকের সহধর্মিনী। মৃত্যুকালে হামিদা হক দুই ছেলে (সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ) শ ম ইমানুল হাকিম ও রাজনীতিক ডা. ফয়জুল হাকিম লালাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর আট মাস। ছেলে ফয়জুল হাকিম এসব তথ্য জানিয়েছেন।
 
হামিদা হকের বাবা আব্দুল হাকিম ছিলেন হক-ভাসানী-সরওয়ার্দী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারের সময় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার। ৮০-র দশকে ঐতিহ্যবাহী বরিশাল ব্রজমোহন কলেজের ক্যাম্পাসের ভেতর প্রতিষ্ঠিত বাংলা মাধ্যমে কিন্ডারগার্টেন শিশু নিকেতনের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে হামিদা হক দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করেছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By