মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সরকারের স্কুল ফিডিং কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ: এমপি জাহাঙ্গীর

সীমু দা
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

নড়াইল-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, “সরকারের স্কুল ফিডিং কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের টিফিনে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রমে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।”

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলার পূর্ব কালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের ‘স্কুল ফিডিং’ কর্মসূচি বা ‘মিড ডে মিল’ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “সরকারের এই কর্মসূচি প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি ও শিক্ষায় মনোযোগ বৃদ্ধি করা। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়, যা বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য সহায়ক। ফলে শিশুরা অপুষ্টির ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকবে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতে উৎসাহিত হবে। একইসঙ্গে অভিভাবকদের মধ্যেও সন্তানদের স্কুলে পাঠানোর আগ্রহ বাড়বে। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হবে।”

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান, পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদ মোল্যা, সুশীলনের উপ-পরিচালক ও প্রকল্প ফোকাল শাহিনা পারভিন প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উন্নয়ন সংস্থা সুশীলন কালিয়া উপজেলার ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ২৩৭ জন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ শুরু করেছে। এখন থেকে শিক্ষার্থীরা স্কুলের টিফিনে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ পাবে।

সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের অপুষ্টি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে নিয়মিত বনরুটি, কলা ও সেদ্ধ ডিম সরবরাহ করা হবে। এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।”

অনুষ্ঠানে কালিয়া উপজেলা বিএনপি সভাপতি আসজাদুর রহমান মিঠু (ভারপ্রাপ্ত), সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, সিনিয়র সহ-সভাপতি স ম রেজা রাব্বি কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন, পৌর বিএনপি সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি মনিরুজ্জামান (মনা) উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By