সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে সরকারি দল: নাহিদ ইসলাম

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংসদে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও সরকারি দল তা মানছে না। তারা সংবিধানকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করছে। পক্ষে গেলে সংবিধানের প্রতি দায়িত্ব পালনের অভিনয়, বিপক্ষে গেলে সংবিধানকে উপেক্ষা—এটাই তাদের দৃষ্টিভঙ্গি।

আমরা এ ধরনের দ্বিচারিতা গত আওয়ামী লীগ আমলে দেখেছি।”

শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগও এক সময় সংসদকে উপেক্ষা করে সংবিধানকে দলীয়করণ করেছে এবং নিজেদের মতো ব্যাখ্যা করেছে। বর্তমান সরকারি দলের মধ্যে একই ধরনের প্রবণতা লক্ষ্য করছি। যদি এটি চলতে থাকে, জনগণ তাদের রায় বাস্তবায়নের জন্য আবারও রাজপথে নামবেন। এজন্য এনসিপিকে প্রস্তুত থাকতে হবে। রাজপথ থেকে সংসদে যাওয়ার পরও আমরা রাজপথ ভুলব না।”

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, “নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে তাদের ব্যবসা চালাতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। নারায়ণগঞ্জে কোনো ধরনের ফ্যাসিস্ট পুনর্বাসন না পায় তা নিশ্চিত করতে আমাদের সজাগ থাকতে হবে। ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা আবশ্যক।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By