শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

শ্যামনগরে নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২৩ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি হুলায় নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ই এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলার বিভিন্ন পরিবেশবাদী সংস্থার স্বেচ্ছাসেবীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে থাকা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছই ছিল প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করত, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করত এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করত।

তারা আরও বলেন, মানুষের লোভ ও অবহেলায় আজ সেই সবুজ বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এটি শুধু গাছ কাটা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও পরিবেশ ধ্বংসের শামিল। এভাবে গাছ নিধন চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়—অবিলম্বে গাছ নিধন বন্ধ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

বক্তারা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এখনই সময় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার।

সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, বুড়িগোয়ালীনি ইউনিয়নের টিম লিডার শাহিন হোসেন, ইয়ুর ফর সুন্দরবন থেকে মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By